বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সার্বিয়ায় ফের বন্দুকধারীর হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো সার্বিয়ায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নতুন এই হামলায় ৮ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, বন্দুকধারী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামে চলন্ত গাড়ি থেকে গুলি চালায়। বর্তমানে সে এখনও পলাতক।

শুক্রবার সকালে সার্বিয়ান গণমাধ্যম জানিয়েছে, বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে (ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে) পৌঁছেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বন্দুকধারীকে ধরতে পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছেন। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ টহলও দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে একজন পুলিশ কর্মকর্তার সাথে তর্ক করার পর ২০ বছর বয়সী এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।

বন্দুকধারী একটি গাড়ি থেকে লোকেদের ওপর গুলি চালায়। এ ঘটনায় কমপক্ষে আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিচ ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকজেন্ডার ভুলিন শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে বিবিসি।

এর আগে বুধবার (৩ মে) সার্বিয়ার বেলগ্রেডে একটি স্কুলে গুলিতে প্রাণ গেছে আট শিশু ও এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোর।

সন্দেহভাজন কিশোর সপ্তম গ্রেডের শিক্ষার্থী। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১০

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১১

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১২

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৪

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৬

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৭

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৮

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705