বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ জুলাই ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাইলফলকের ম্যাচে শতকের অপেক্ষায় কোহলি

স্পোর্টস ডেস্ক: নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতকের অপেক্ষায় আছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ব্যাট হাতে দারুণই কেটেছে তার।
মাঝখানে দ্রুত কয়েক উইকেট হারিয়ে চাপে থাকা ভারতও খুঁজে পেয়েছে ছন্দ। ত্রিনিদাদে ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে প্রথম দিন শেষ করে সফরকারীরা। কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা অপরাজিত আছেন ৩৬ রানে।

এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল প্রথম টেস্ট যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় টেস্টে সেখান থেকেই শুরু করেন তারা। তাদের উদ্বোধনী জুটি থেকে ১৩৯ রান পায় ভারত। জসওয়াল ৫৭ রানে ফিরলে ভাঙে সেই জুটি।

কিন্তু এরপরই ছন্দপতন! ২৯ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। দারুণ খেলতে থাকা রোহিত থামেন ৮০ রানে। এছাড়া অল্পতেই ফিরতে হয় শুবমান গিল ও অজিঙ্কা রাহানেকে।

একপ্রান্ত আগলে রেখে কোনো তাড়াহুড়ো করেননি কোহলি। চাপ সামাল দিয়ে প্রতিটি রানের জন্য তার নিবেদন ছিল দেখার মতো। আর তাকে সঙ্গ দিতে থাকেন জাদেজা। পঞ্চম উইকেটে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। তাতে অবশ্য কোহলির অবদানই বেশি। অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে নিজেকে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে নিয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার।

এতোদিন পাঁচে থাকা প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যেতে কেবল ৭৪ রানই দরকার লাগত কোহলির। ৫০০ ম্যাচ খেলে এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৮ রান করে ক্যালিসের জায়গাটা দখল করেছেন তিনি। অন্যদিকে ২৫ হাজার ৫৩৪ রান করা ক্যালিস নেমে গেছেন ছয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০