বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরুখ-দেব-অনুপমের সঙ্গে ডেটিংয়ে যেতে চান মধুমিতা

বিনোদন ডেস্ক: দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।

২০১১ সালে স্টার জলসায় পর্দায় এসেছিল এক জনপ্রিয় মেগা, বোঝে না সে বোঝে না। যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের এই সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সুপারহিট ছিল পাখি অরণ্য জুটি। সেই ধারাবাহিক শেষ হয়েছে আজ প্রায় এক দশক হতে চলল তবু এখনো যশ-মিতা জুটিকে মিস করেন দর্শকরা। বর্তমানে দুজনেই ছোট পর্দায় গণ্ডি টপকে সিনেমা এবং সিরিজে মনোনিবেশ করেছেন। সেই জুটিকে আবারও পর্দায় দেখা যাবে কি না জানালেন মধুমিতা।

অভিনেত্রী জানান, অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে অভিনয় করব।

পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছিল মধুমিতার। কিন্তু তাদের সেই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। এখন তারা নিজেদের মতো ভালো আছেন, কাজ করছেন। কিন্তু ভবিষ্যতে কি প্রাক্তনের সঙ্গে কাজ করবেন তিনি? উত্তরে মধুমিতা জানান, ওকে ফোন করুন। ওই বলতে পারবে এটা। কারণ ও পরিচালক, ও গল্প ভাববে চরিত্রে ভাববে, সেখানে আমাকে মানাবে কি না আগে ভাবুক। তারপর আমার কাছে গল্প এলে আমি পড়ব, ভাবব তারপর দেখি।

এদিন একটি বিশেষ প্রশ্ন উত্তর পর্বে মধুমিতা জানান, তিনি দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান। তবে সেটা কেবলই ঘোরা এবং একে অন্যকে চেনা জানার জন্য।

একই সঙ্গে মধুমিতা আরও জানান, তিনি বর্তমানে সিঙ্গল। এবং মিঙ্গল হওয়ার জন্য প্রস্তুত। তিনি এই সাক্ষাৎকারে খোলাখুলি জানান যদি কারও তাকে ভালো লাগে তারা যেন এসে জানান। তিনি প্রেম করতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০