বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য এসনোয়ারা বেগমের বিরুদ্ধে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১০জন টিসিবির কার্ডধারী উপকারভোগী পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেন, গত ১৯ আগস্ট (শনিবার) উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন পরিষদে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করা হয়। ঐদিন টিসিবি পণ্য নিতে লাইনে দাড়িয়ে থাকা কার্ডধারীদের উপর প্রভাব খাটিয়ে নিয়ম ভঙ্গ করে নিজস্ব লোকদের কাছে টিসিবি পণ্য বিতরণ করেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য (সংরক্ষিত) এসনোয়ারা বেগম। বিষয়টি নিয়ে ট্যাগ অফিসার ও ডিলার বিরক্ত বোধ করেন। তবে সে সময় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য কোনো ইউপি সদস্য পরিষদে উপস্থিত ছিল না।

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা আরো উল্লেখ করেন, এ বিষয়ে ওই নারী ইউপি সদস্যের সাথে কথা বলতে গেলেই তিনি অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। পরবর্তীতে ঐ দিন দুপুরে বিষয়টি পূর্ব গজালিয়া গ্রামের পল্লী চিকিৎসক শাহিন আলামের দৃষ্টিগোচর হলে তিনি সুরাহার জন্য এগিয়ে আসেন। এসময় নারী ইউপি সদস্য এসনোয়ারা বেগম তার দিকে চেয়ার ছুড়ে মারেন এবং তাকেও গালি-গালাজ করে বলেন তার বিরুদ্ধে যে বা যারা অভিযোগ করবে তাদের টিসিবি কার্ড কেটে দেওয়া হবে।

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রতিকার প্রার্থনা করেছেন অভিযোগকারীরা।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য এসনোয়ারা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিছে? দিছে! তো ঠিক আছে সাক্ষাতে কথা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নিকট জানতে চাইলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!