বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জানা গেলো সাকিবের রহস্যময় স্ট্যাটাসের কারণ

স্পোর্টস ডেস্ক: ‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি…।’ বৃহস্পতিবার সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এমন স্ট্যাটাস দিলে শোরগোল পড়ে যায়।

বাংলাদেশের ক্রিকেটে ফেসবুক পোস্ট দিয়ে অবসর নেওয়ার নজির আছে। সাকিবও কি হুটহাট এমন সিদ্ধান্ত নিলেন? সরল মনে এমন ভাবনার উদয় হতেই পারে।

তবে সাকিবকে যারা নিয়মিত ফলো করেন, তারা বুঝতে পারছিলেন, এটা সম্ভবত কোনো বিজ্ঞাপনের প্রচার। কারণ সাকিব সাধারণত তার পেজে ব্যক্তিগত স্ট্যাটাস দেন না। স্ক্রল করলে তার পেজে দেখা যায় প্রায় সবই বিজ্ঞাপন।

অবশেষে সেটাই জানা গেলো। আজ (শুক্রবার) সাকিব তার পেজ থেকে পরিষ্কার করেছেন, ‘আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ’-এই স্লোগনা আসলে বিজ্ঞাপনী প্রচারের অংশ।

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার প্রতিষ্ঠান ‘নগদ’-এর বিজ্ঞাপনী প্রচারের জন্যই এমন স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব।

জনপ্রিয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছে বড়সড় এক ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন ছুটি উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!