বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ কামাল যুব গেমসের বিচারকদের শপথ পাঠ করাবেন তৈয়েব হাসান

ডেস্ক রিপোর্ট: আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য ২য় শেখ কামাল যুব গেমস এর বিচারকদের শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় ক্রীড়া পদক প্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়েব হাসান বাবু। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাঁকে এই সম্মানজনক দায়িত্ব অর্পণ করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই গেমসের উদ্বোধন করবেন।

তৈয়েব হাসান বাবু টানা ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন এবং দেশের হয়ে তিনিই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন (১০০+)। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড প্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড) তৈয়েব হাসান এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় ছিলেন। তিনি প্রথম সাউথ এশিয়ান রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়ানশীপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারির দায়িত্বও পালন করেছেন।

সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি রেফারির দায়িত্ব পালন করেছিলেন স্মরণীয় সেই জার্সিটি ৫ লক্ষ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে তিনি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রদান করেন।

করোনা দুর্যোগে এমন মহৎ কাজের জন্য তৈয়েব হাসান দেশ-বিদেশে প্রশংসিত হন। এজন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাঁকে অভিনন্দনপত্র পাঠান।

তৈয়েব হাসান জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থ স্থানীয় দুস্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে ব্যয় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রেফারিং-এ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব, ঢাকাসহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০