বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৩, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে দুই দিনে তিনটি বাঘের দেখা পেল পর্যটকরা

সাকিব হাওলাদার, বাগেরহাট: দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরই বাঘের দেখা পেয়েছেন দুটি জাহাজের শতাধিক পর্যটক।

বিলাসবহুল জাহাজ সাম্পান ও ক্রাউনে থাকা দর্শনার্থীরা শনিবার (২ সেপ্টেম্বর) ও রোববার (৩ সেপ্টেম্বর) দুটি বাঘকে সাঁতরে নদী পার হতে দেখেন। এ সময় অনেকেই মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরের পরে ক্রাউন নামের পর্যটকবাহী বিলাসবহুল জাহাজের যাত্রীরা একটি বাঘকে সাঁতার কেটে বনের মধ্যে প্রবেশ করতে দেখেন।

পরে রোববার (৩ সেপ্টেম্বর) সকালে কচিখালী এলাকায়ও একইভাবে আরও একটি বাঘকে সাঁতরে যেতে দেখেন সাম্পানে থাকা দর্শনার্থীরা। রোববার বিকেলেও সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলী বান্দা এলাকায় দায়িত্বরত বনরক্ষীরা অপর একটি বাঘকে নদী সাঁতরে যেতে দেখেছেন।

সুন্দরবনে বাঘ সাঁতরে নদী পার হওয়ার দৃশ্য পৃথক পৃথকভাবে মুঠোফোনে ধারণ করেছেন দর্শনার্থী ও বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুব কাছ থেকে দেখা তিনটি বাঘের নদী সাঁতরে পার হওয়ার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এরআগে ৮ আগস্ট সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে দেখা মিলেছে একটি বাঘের। বিশাল বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এসময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!