বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাছে ক্ষতিকর রঙ মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সাকিব হাওলাদার, বাগেরহাট: সামুদ্রিক মাছের উজ্জ্বলতা বৃদ্ধি ও মাছ টাটকা দেখানোর জন্য ক্ষতিকর রঙ মেশানো পানিতে মাছ ভিজিয়ে বিক্রির অপরাধে বাগেরহাটের তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কেবি ও ফতেপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান তাদের এই জরিমানা করেন।

এসময় ঐ কর্মকর্তা বলেন, মূল্য তালিকা না থাকায ও মাছে রঙ মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় তিন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় রঙ মিশ্রিত মাছগুলো বিনষ্ট করা হয়েছে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, এর আগেও মাছে রঙ মেশানোর অপরাধে একাধিক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তবে অসচেতনতার কারণে এবং রঙ মিশ্রিত মাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা না থাকায় কিছু ব্যবসায়ী এখনো এ ধরনের কাজ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!