বাংলাদেশ, রবিবার, ১৭ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ মে ২০২৩, ৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির নেতৃত্বে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ছয় বছর পর চীনের মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। এবার তার নেতৃত্বে বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আজ সোমবার চীনে অবস্থিত আর্জেন্টাইন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচাম্পিয়নরা।

২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় এই অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচে মেসি নিজে এক গোল করেছিলেন। দ্বিতীয় গোলটি করেছিলেন হুলিয়ান আলভারেস। অস্ট্রেলিয়ার একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালে বল পাঠিয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বিশ্বকাপের পর এবার প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

মেসি সর্বশেষ ২০১৭ সালে চীনে খেলতে গিয়েছিলেন। আর সবমিলিয়ে সপ্তমবারের মতো দেশটিতে সফরে যাচ্ছেন ৩৫ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড। রয়টার্স জানিয়েছে, সাতবারের ব্যালন ডি’অরজয়ীর এবারের সফর ঘিরে চীনে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের যেন শেষ নেই। ম্যাচের টিকিটের জন্য রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে।

এর আগে যতবার চীন সফরে গেছেন মেসি, ততবার তাকে মহাসমারোহে বরণ করে নিয়েছেন ভক্ত-সমর্থকরা। যদিও এর আগে বিশ্বচ্যাম্পিয়ন তো দূরের কথা, জাতীয় দলের জার্সিতে তার আহামরি কোনো সাফল্য ছিল না। তবে বার্সেলোনার জার্সিতে তার অর্জন নেহায়েত কম ছিল না। জনপ্রিয়তার দিক থেকেও ক্রিস্টিয়ানো রোনালদোর ছাড়া অন্য সব ফুটবলারদের চেয়ে অনেকটা এগিয়ে ছিলেন তিনি।

২০০৫ সালে প্রথমবার চীন সফরে যান মেসি। সেসময় স্পেনের শীর্ষ ক্লাব বার্সেলোনার জার্সিতে খেলতেন তিনি। ২০১০ সালে দ্বিতীয়বারের সফরে স্প্যানিশ জায়ান্টরা চীনের শীর্ষ ক্লাব বেইজিং গুয়ানকে ৩-০ গোলে হারিয়েছিল। মেসি ততদিনে প্রতিষ্ঠিত ফুটবল তারকা। আর এবার তো যাচ্ছেন কাতারে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর আনন্দ সঙ্গী করে। ফলে চীনে স্বাভাবিকভাবেই মেসিকে নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাচটি দেখার আকুতি প্রকাশ করছেন অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতকের শিক্ষার্থীরা পাবেন বৃত্তি, আবেদন শুরু

দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় সিনহার জানাজা, অংশ নেবেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রশ্নে ওয়াশিংটনের বিপক্ষে বেইজিংকে সমর্থন মস্কোর

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জেনে নিই কিডনির ক্ষতিকর কিছু অভ্যাস

দেশে উচ্চ রক্তচাপের নীরব মহামারি, অকালে ঝরছে শত শত প্রাণ

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস কাণ্ডে গ্রেপ্তার তিন

দুর্গন্ধ দূর করবে যেসব ঘরোয়া উপায়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিসিবি নির্বাচন ৭ জুন

১০

লিটনের সেঞ্চুরিতে স্বস্তিতে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

১১

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

১২

সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা

১৩

বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন বিষয়ে মানববন্ধনের অভিযোগ

১৪

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

১৫

জামায়াতের যুব বিভাগের শিক্ষা শিবির

১৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৭

কয়রা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

১৮

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

১৯

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

২০
error: Content is protected !!