বাংলাদেশ, রবিবার, ২৪ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মে ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক

Oplus_131072

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: খুলনার কয়রা উপজেলা থেকে পালিয়ে আসা এক প্রেমিক যুগলকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে প্রাইভেটকার চালককে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

থানা ও মামলা সূত্রে জানা যায়, খুলনা জেলার কয়রা থানার প্রভাস মন্ডলের কন্যা রুপা মন্ডল বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের বাধঘাটা গ্রামের গৌরপদ সরকারের ছেলে চিরঞ্জিত সরকারের সঙ্গে বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কালিগঞ্জে আসে। পরে প্রেমিক চিরঞ্জিত সরকার শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড থেকে খানপুর গ্রামের মৃত আলিমুদ্দিন কারিকরের ছেলে প্রাইভেটকার চালক রফিকুল ইসলামের ঢাকা মেট্রো-গ-১৩-৫৭০৮ নম্বরের একটি প্রাইভেটকার ২ হাজার টাকায় ভাড়া করে কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

এজাহারে চিরঞ্জিত সরকার উল্লেখ করেন, রবিবার (২৪ মে) ভোর সাড়ে ৬টার দিকে তিনি তার ফুফাতো বোন পরিচয়ে রুপাকে নিয়ে নারায়ণপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চালক রফিকুল ইসলাম বারবার গাড়ি নষ্ট হওয়ার ভান করে রাস্তার পাশে থামাতে থাকে। পরে সকাল সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা শ্মশানঘাট সংলগ্ন ফাঁকা স্থানে পৌঁছালে চালক তাদের গাড়ির ভিতরে আটকে রেখে প্রাণনাশের ভয় দেখিয়ে চিরঞ্জিতের কাছে থাকা নগদ ৫ হাজার ৮০০ টাকা ও একটি TECNO CAMON অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এসময় চিরঞ্জিত ডাক-চিৎকার শুরু করলে অভিযুক্ত চালক তাদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দ্রুত কালিগঞ্জের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সহায়তায় নারায়ণপুর প্রাইমারি স্কুল সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে চালকের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ছিনতাইকৃত ৫ হাজার ৮০০ টাকা, একটি TECNO CAMON মোবাইল ফোন উদ্ধার করেন এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-পরিদর্শক মনির হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক

স্বাধীন সাংবাদিকতা বনাম আর্থিক নিরাপত্তা || এস এম নাহিদ হাসান

বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা

জলবায়ু সংকট মোকাবেলার প্রাকৃতিক হাতিয়ার ‘কার্বন সিংক’ || তারিক ইসলাম

শ্যামনগরে সরকারি চাল গায়েব!

পাইকগাছায় সামাজিক বনায়নের গোলপাতা বিক্রির টাকা আত্মসাত!

কালিগঞ্জে ২৬শ শ্রমিক পেল ঈদ বোনাস

নাইক্ষ্যংছড়ির শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ২

হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

১০

উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা

১১

পবিত্র হজ পালনে গিয়ে সৌদিতে ২৭ বাংলাদেশির মৃত্যু

১২

গুমের মামলায় সাবেক আইজিপি বেনজিরের সহযোগী রিফাত গ্রেপ্তার

১৩

রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

১৪

পরপর বিশ্বকাপ জিতেছিল কেবল দুটি দেশ, আর্জেন্টিনা কি পারবে?

১৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

১৬

সাদা টাক্সেডো লুকে কানে চমক ঐশ্বরিয়ার

১৭

হোয়াইট হাউসের বাইরে গুলি, সন্দেহভাজন নিহত

১৮

৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৯

নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলো নির্বাচিত হলেন ২০ তরুণ

২০
error: Content is protected !!