বাংলাদেশ, শনিবার, ২৩ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কে এই সামিউন বশির, যাকে ভাবা হচ্ছে ‘নতুন সাকিব’!

ডেস্ক রিপোর্ট: একজন সাকিব, আরেকজন সামিউন। কাকতালীয়ভাবে নামের আদ্যক্ষরে মিল আছে, মিল আছে ব্যাটিং-বোলিং অ্যাকশন, এমনকি পারফরম্যান্সের ধারাবাহিকতাতেও। তবে কি আরেকজন সাকিব আল হাসান পেতে যাচ্ছে দেশের ক্রিকেট?

এটুক পড়ে অনেকে টিকা-টিপ্পনী কাটতে পারেন। অনেকে বলতে পারেন, এমন কত সাকিব এলো গেলো! আসলেই তো!

সাকিব আল হাসানদের মতো অলরাউন্ডার যুগে যুগে জন্মায় না। অনেকে বলেন, একশ বছরে একবার আসে। তবে আশায় বুক বাঁধতে দোষ কি! যে দেশে একজন সাকিব জন্মাতে পারেন, সেই দেশে আরেকজন আসতে পারেন না? অবশ্যই পারেন।

সমর্থকরাও তো বহুদিন ধরেই আক্ষেপে পুড়ছেন-‘এক সাকিবের ক্যারিয়ার প্রায় শেষ। বাংলাদেশের ক্রিকেটে যদি এমন আরও একজন পারফরমারের জন্ম হতো!’

টাইগার সমর্থকদের সেই আশার পালেই যেন হাওয়া দিচ্ছেন কুষ্টিয়ার সামিউন বশির রাতুল। বয়স মাত্র ১৯। এরই মধ্যে নির্বাচকদের নজরে চলে এসেছেন এই অলরাউন্ডার। নিয়মিতই ব্যাটে-বলে ছড়াচ্ছেন আলো, কাঁপাচ্ছেন ২২ গজ।

সাধারণ ক্রিকেট অনুরাগীরা হয়তো তাকে এখনো সেভাবে চেনেন না। তার নাম সর্বমহলে সেভাবে ছড়িয়ে পড়েনি এখনো। তবে অনেক তারকার ভিড়েও তাকে নিয়ে নীতিনির্ধারণী মহলে কথা হয়। শেরেবাংলার প্রেসবক্সেও তার নাম উচ্চারিত হচ্ছে বেশ।

সামিউন বশির রাতুল বাঁ-হাতি অলরাউন্ডার। ঠিক সাকিবের মতোই। পারফরম্যান্সের কারণে এখনই কেউ কেউ তাকে ডাকতে শুরু করেছেন ‘নতুন সাকিব আল হাসান’।

গতবারের লিগে লিস্ট ‘এ’তে অভিষেক হওয়া কুষ্টিয়ার এ ১৯ বছরের যুবা এবার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই নজরকাড়া শতক (৭০ বলে ১০ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ১১৬ রান) উপহার দেওয়ার পাশাপাশি দারুণ অলরাউন্ড পারফরম্যান্স (৩ উইকেট) দেখিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন।

তারপর ধারাবাহিকভাবে ভালো করেছেন। রানের পাশাপাশি উইকেটও পেয়েছেন। সবশেষ ২০ মে বুধবার ঢাকা লেপার্ডসের বিপক্ষে শেষ ওভার বল করে ম্যাচজেতানো নৈপুণ্য উপহার দিয়েছেন সামিউন বশির।

বিকেএসপির ৪ নম্বর মাঠে হওয়া ম্যাচে শেষ ওভারে সামিউন বশির রাতুলের বোলিং নৈপুণ্যেই ২ রানের নাটকীয় জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

শেষ ওভারে লেপার্ডসের জয়ের জন্য দরকার ছিল ১০ রানের। প্রথম বলেই লেপার্ডস মিডল অর্ডার মইন খানের হাতে লং অফের ওপর দিয়ে ছক্কা হজম করেন রাতুল। তখন দরকার ৫ বলে আর মাত্র ৪ রান।

এ সময় যে কোনো বোলারেরই চাপে থাকার কথা। ভয়-ডরে বুক কাঁপার কথা। কিন্তু ১৯ বছরের সামিউন বশির এতটুকু ঘাবড়ালেন না। ঠিক সাকিবের মতোই ঠাণ্ডা মাথায় বল করলেন। পরের ৫ বলে দিলেন মাত্র ১ রান! লেপার্ডসের শেষ ব্যাটার হাসান মুরাদকে আউট করে নাটকীয় এক জয় এনে দেন দলকে।

লিস্ট ‘এ’ অর্থাৎ ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে সামিউন বশিরের ১০ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ব্যাটিং গড় ৫৪.১৪। বল হাতে ১০ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবশেষ ৬ ইনিংসে তার রান-৪৩, ৪৭, ১৩*, ২৮, ১১৬*, ৪৬! ওই ম্যাচগুলোতে বোলিংও নজরকাড়া-২/৫৬, ২/২২, ১/৫২, ১/১৩, ৩/৪২, ১/২৬।

অর্থাৎ সবগুলো ম্যাচেই ব্যাটে-বলে সমানভাবে দ্যুতি ছড়িয়েছেন সামিউন বশির। তার এমন পারফম্যান্স শুধু একজনের কথাই মনে করিয়ে দেয়-সাকিব আল হাসান।

তবে কি সামিউনই সেই আশার আলো? উত্তরটা সময়ই বলে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুখরালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

টাউন শ্রীপুরে মসজিদ আর-রহমা উদ্বোধন

কালিগঞ্জে পোস্ট অফিসের চুরি যাওয়া গ্রিল উদ্ধার

নলতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুরি হয়ে যাচ্ছে বেড়িবাঁধের জিআই বস্তা!

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আহ্বান || তারিক ইসলাম

নিয়োগের নামে ড্যাফ বাংলাদেশের প্রতারণা!

কালিগঞ্জে ৩টি চোরাই গরুসহ আটক ২

জুনে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, সফরের সূচি প্রকাশ

১০

ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির ‘মালিক’

১১

কে এই সামিউন বশির, যাকে ভাবা হচ্ছে ‘নতুন সাকিব’!

১২

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

১৩

পাকিস্তানে সেনা অভিযানে টিটিপি কমান্ডারসহ ২৩জন নিহত

১৪

সাহসিকতার পরিচয় দিতে গিয়ে প্রাণ গেল কনস্টেবল ইমনের

১৫

খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১৬

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ-হামলা

১৭

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

১৮

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

১৯

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

২০
error: Content is protected !!