বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির ‘মালিক’

বিনোদন ডেস্ক: গত বছরের শেষ দিকে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে পরিচালক সাইফ চন্দন শুরু করেছিলেন ‘মালিক’ সিনেমার শুটিং। শুরুতে শোনা গিয়েছিল, সিনেমাটি গত ঈদুল ফিতর মুক্তি পাবে। তবে শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তখন মুক্তি পায়নি সিনেমাটি। এরপর থেকেই গুঞ্জন ছিল, আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসবে ‘মালিক’। অবশেষে সেই জল্পনার অবসান হলো।

গত বুধবার রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ঈদুল আজহায়ে মুক্তি পাচ্ছে ‘মালিক’।

অ্যাকশনধর্মী গল্পে নির্মিত ‘মালিক’-এ দেখা যাবে এক জেদি মানুষের লড়াইয়ের গল্প। মায়ের সম্মান ও অধিকার আদায়ের জন্য প্রতিশোধের পথে নামা এক তরুণ কীভাবে সময়ের সঙ্গে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়, সেই গল্পই উঠে আসবে সিনেমায়। এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্নরূপে। অ্যাকশন দৃশ্যে নিজেকে প্রস্তুত করতে তিনি নিয়েছেন মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ।

নির্মাতা সাইফ চন্দন বলেন, অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে সুন্দর একটি গল্প রয়েছে। অভিনয়শিল্পীরা সবাই দারুণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও চমকে যাবে। আশা করছি, এটি দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে।

বর্তমানে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশনের কাজে কলকাতায় অবস্থান করছেন নির্মাতা। ঈদে মুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা ঈদে মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছি। বেশ কয়েকটি হলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর শুরু হবে প্রচারণা।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন সাপলুডু সিনেমায়, যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।

ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি আলোচিত সিনেমা। এর মধ্যে রয়েছে রকস্টার, রইদ, বনলতা সেন, তছনছ, অফিসার, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, মাসুদ রানা এবং নাকফুলের কাব্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১০

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১১

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১২

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৩

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৪

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৫

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৬

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৭

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৮

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৯

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

২০
error: Content is protected !!