মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রাম থেকে ৩টি চোরাই গরুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মৃত আমিনুদ্দিন বোদ্যের ছেলে রাকিব হাসান (১৬) ও মোঃ আজিজের ছেলে মোঃ তানভির (১৭) চুরি করে আনা ৩টি বকনা গরু নিজ বাড়িতে বেঁধে রাখেন। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। বুধবার (২১ মে) রাতে সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় চোরাই ০৩টি বকনা গরুসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক দুইজন এবং উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন