বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পোস্ট অফিসের চুরি যাওয়া গ্রিল উদ্ধার

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ পোস্ট অফিসের চুরি যাওয়া পুরোনো গ্রিল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক ভাঙারি ব্যবসায়ী ও পোস্ট অফিসের এক নাইটগার্ডের বিরুদ্ধে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত ১০টার দিকে কালিগঞ্জ পোস্ট অফিসের পুরোনো গ্রিল চুরি হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বাজারগ্রাম রহিমপুর এলাকার বদর উদ্দিনের ছেলে ভাঙারি ব্যবসায়ী ঈমান আলীর দোকান থেকে ওই গ্রিল উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদরের সাতসজ্জা ফার্নিচার দোকানের মালিক আব্দুল গফুর ঘটনাস্থলে চোরাই মালামাল বিক্রির বিষয়টি প্রত্যক্ষ করেন। তিনি বসন্তপুর এলাকার মানউল্লাহর ছেলে।

এ ঘটনায় পোস্ট অফিসের নাইটগার্ড বাজারগ্রাম রহিমপুর এলাকার মেছের আলী গাজীর ছেলে ইনতাজ আলীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, তার সহযোগিতায় চুরি হওয়া গ্রিল বিক্রি করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের মালামাল চুরির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে কালিগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার সৈকত ঘোষ সাংবাদিকদের জানান, পোস্ট অফিসের গ্রিল চুরির ঘটনা সত্য এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!