বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিয়োগের নামে ড্যাফ বাংলাদেশের প্রতারণা!

ডেস্ক রিপোর্ট: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক পরিবেশকর্মী নিয়োগ ও কাজ করানোর অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এনজিও ব্যুরো সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ড্যাফ বাংলাদেশ। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন কাজ করলেও এসব কর্মীর অধিকাংশই এখনো কোনো বেতন পাননি।

সম্প্রতি পত্রিকায় সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

স্থানীয়দের দাবি, বিজ্ঞপ্তি প্রকাশের ৭ থেকে ৮ মাস আগেই দুই শতাধিক বেকার যুবক-যুবতীকে মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করানো হয়।

বিজ্ঞপ্তিতে মাসিক ১৪ হাজার টাকা বেতন এবং আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দেওয়ার কথা উল্লেখ থাকলেও মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, চাকরির আশ্বাস দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। তবে নিয়োগের বৈধতা ও সরকারি অনুমোদন নিয়ে রয়েছে ধোঁয়াশা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত সাত-আট মাস আগে থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকরা চাকরি পাইয়ে দেওয়ার নামে নগদ ত্রিশ হাজার টাকা এবং বেতন পেলে এক লক্ষাধিক টাকা দিতে হবে বলে কাগজপত্র নিয়ে যোগদান দেখানো হয়েছে। তবে দীর্ঘদিন এসব স্কুলের নিয়োগ মোতাবেক কাজ করলেও বেতন পায়নি কেউ। এরপরে চলতি মাসে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডল বলেন, আমার বিদ্যালয়ে গত তিন মাস ধরে একজন পরিবেশকর্মী কাজ করছে। কিন্তু সে এখনো কোনো বেতন পায়নি। যোগদানের সময় সে শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরের একটি ছাড়পত্র দেখিয়েছেন। অন্য কোনো অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদনের কাগজ দেখাতে পারেনি।

এদিকে ড্যাফ বাংলাদেশ-এর সাতক্ষীরা রিজিওনাল অফিসার প্রীতিষ রায় বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে যেসব প্রতিষ্ঠানে পরিবেশকর্মী নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো অবৈধ। সেখানে যদি কোনো আর্থিক লেনদেন হয়ে থাকে, তার দায়ভার ড্যাফ বাংলাদেশ নেবে না। এ বিষয়ে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো।

তার এ বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে—যদি আগের নিয়োগগুলো অবৈধ হয়ে থাকে, তাহলে এতদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীরা কীভাবে কাজ করলেন এবং কার নির্দেশে তাদের যোগদান করানো হয়েছিল?

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, বিভাগীয় কর্মকর্তার সুপারিশকৃত একটি কাগজ নিয়ে ড্যাফ বাংলাদেশের লোকজন সাতক্ষীরা জেলা অফিসে আসেন। আমি শুধুমাত্র বিভাগীয় অফিসের কথামতো উপজেলা কর্মকর্তাদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছি। বাকিটা আমি কিছু জানি না। কর্মীরা শুধুমাত্র আমাদের স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এটাই আমাদেরকে জানানো হয়েছে। তবে প্রাথমিক অধিদপ্তরের কোন সংশ্লিষ্ট নেই বলে তিনি জানান।

স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রতারণার শিকার বেকার যুবকদের ক্ষতিপূরণ ও ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০