বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুরি হয়ে যাচ্ছে বেড়িবাঁধের জিআই বস্তা!

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী-চন্ডিপুর এলাকায় বেড়িবাঁধ রক্ষায় ব্যবহৃত জিআই বস্তা চুরি হয়ে যাচ্ছে।

অভিযোগ, রাতের আঁধারে বাঁধে ব্যবহৃত জিআই বস্তা কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। এতে ঝুঁকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২ এর আওতাধীন ১৫ নম্বর পোল্ডারের গুরুত্বপূর্ণ অংশ।

স্থানীয়রা জানান, আগের দুটি বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার পর সম্প্রতি বিকল্প সুরক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন ঠেকাতে নিচের অংশে জিআই বস্তায় বালু ভরে স্তূপ তৈরি করা হয়। পরে তার ওপর আরও বস্তা বসিয়ে বাঁধটি মজবুত করা হয়। তবে পুরো কাঠামোর বড় একটি অংশই বালুভর্তি বস্তার ওপর নির্ভরশীল হওয়ায় এখন তা আবারও হুমকির মুখে পড়েছে।

শুক্রবার (২২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের কয়েকটি অংশ থেকে বস্তা সরিয়ে নেওয়ার চিহ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি ও ঘের ব্যবসায়ী গভীর রাতে বাঁধের বস্তা কেটে নিজেদের মাছের ঘেরের বেড়িতে ব্যবহার করছেন।

পাতাখালী এলাকার বাসিন্দা বায়োজিদ হোসেন বলেন, যারা বেড়িবাঁধের বস্তা কেটে নিয়ে যাচ্ছে, প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। এভাবে চলতে থাকলে বর্ষায় পুরো এলাকা হুমকিতে পড়বে।

সরেজমিনে স্থানীয় বেশ কয়েকজনের মাছের ঘেরের ভেতরের বাঁধে জিআই বস্তা ব্যবহার করতে দেখা যায়। তবে এসব বস্তা কোথা থেকে আনা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টদের কেউ মুখ খোলেননি।

এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে জোয়ারের পানি বৃদ্ধি পেলে দুর্বল হয়ে পড়া এই বাঁধ যেকোন সময় ভেঙে যেতে পারে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে।

পদ্মপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, যারা এই কাজ করছে তারা খুবই খারাপ করছে। নিজের ক্ষতি নিজেরা না বুঝলে আমরা বলে আর কী করবো?

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি স্থানীয় সরকারের লোকজন কে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষা শুরুর আগেই বাঁধ রক্ষায় নজরদারি বৃদ্ধি ও জরুরি সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০