বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনা অভিযানে টিটিপি কমান্ডারসহ ২৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দক্ষিন ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় অভিযান চালিয়েছে সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) এর এক কমান্ডারসহ ২৩ জন জঙ্গি।

নিহত ওই কমান্ডারের নাম জান মীর ওরফে তুর সাকিব। সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিকদের লক্ষ্য করে পরিচালিত বেশ কয়েকটি হামলায় সংশ্লিষ্টতার জন্য পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন জান মীর। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার।

পাকিস্তানের সামরিক বাহিনী টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করে থাকে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এ অভিযান সম্পর্কে বলা হয়েছে, “গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার দাত্তা খেল, স্পিনওয়াম উপজেলা এবং বান্নু জেলার বিভিন্ন খারিজি ঘাঁটিতে পরিচালিত সেনা অভিযানে ফিৎনা আল খারিজি কমান্ডার জান মীর ওরফে তুর সাকিবসহ ২৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে।”

“জান মীর ওরফে তুর সাকিব ছিল ফিৎনা আল খারিজিদের একজন রিং লিডার এবং পাকিস্তানের অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী। দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ বেসামরিকদের লক্ষ্য করে ফিৎনা আল খারিজির বেশ কয়েকটি অভিযানে নেতৃত্ব দিয়েছে সে। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার। জান মীরের নিহতদ হওয়া দক্ষিণ ওয়াজিরিস্তানের ফিৎনা আল খারিজিপন্থিদের জন্য একটি বড় আঘাত।”

অভিযানে টিটিপির বিভিন্ন গোপন ঘাঁটি থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, এবং বেশ কয়েকটি প্রস্তুত অবস্থায় থাকা শক্তিশালী বোমা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে সেনাবাহিনী।

এছাড়া দাত্তা খেল, স্পিনওয়াম এবং বান্নু জেলার ঘাাঁটি অঞ্চলগুলোতে জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং বাঙ্কার তৈরি করেছিল টিটিপি। সেগুলো খুঁজে খুঁজে বের করে ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে।

সূত্র : জিও টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০