বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগরি গ্রামে পানিতে ডুবে জান্নাতুন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুন সদ্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ সাদিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশেমপুর এলাকার মোঃ আকবর আলীর পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে জান্নাতুন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মাছ ধরার জাল দিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে।

প্রত্যক্ষদর্শী মোঃ ইব্রাহিম খলিল জানান, শিশুদের ডাকচিৎকারে আমরা পুকুর ঘাটে গিয়ে জানতে পারি সাদিকুল ভাইয়ের মেয়ে পানিতে ডুবে গেছে। পরে প্রায় এক ঘণ্টা জাল টানার পর জান্নাতুনকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুরের মালিক মোঃ আকবর আলী বলেন, হঠাৎ শিশুদের চিৎকার শুনে বাইরে এসে জানতে পারি জান্নাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জাল টেনে তাকে উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে গ্রাম পুলিশ সদস্য মোঃ আলামিন জানান, সাঁতার না জানার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!