বাংলাদেশ, শনিবার, ২৩ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুখরালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের কুখরালীতে সোহানা পারভীন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

সোহানা পারভীন সদর উপজেলার দহাকুলা গ্রামের আব্দুল খলিলের মেয়ে।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, সোহানার স্বামী শেখ সাকিব হোসেন ও শ্বাশুড়ি খালেদা বেগম দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তাদের দাবি, সাকিবের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ সৃষ্টি হতো। স্বজনদের ভাষ্য অনুযায়ী, এ নিয়ে বিভিন্ন সময় সোহানাকে মারধরও করা হয়েছে।

সোহানার পরিবারের সদস্যদের করেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের ঘটনা ঘটে। ওই ঘটনার একপর্যায়ে সোহানার মৃত্যু হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে সোহানার মরদেহ ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাদের দাম্পত্য কলহের বিষয়টি এলাকায় জানাজানি ছিল। তবে সোহানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুখরালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

টাউন শ্রীপুরে মসজিদ আর-রহমা উদ্বোধন

কালিগঞ্জে পোস্ট অফিসের চুরি যাওয়া গ্রিল উদ্ধার

নলতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুরি হয়ে যাচ্ছে বেড়িবাঁধের জিআই বস্তা!

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আহ্বান || তারিক ইসলাম

নিয়োগের নামে ড্যাফ বাংলাদেশের প্রতারণা!

কালিগঞ্জে ৩টি চোরাই গরুসহ আটক ২

জুনে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, সফরের সূচি প্রকাশ

১০

ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির ‘মালিক’

১১

কে এই সামিউন বশির, যাকে ভাবা হচ্ছে ‘নতুন সাকিব’!

১২

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

১৩

পাকিস্তানে সেনা অভিযানে টিটিপি কমান্ডারসহ ২৩জন নিহত

১৪

সাহসিকতার পরিচয় দিতে গিয়ে প্রাণ গেল কনস্টেবল ইমনের

১৫

খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১৬

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ-হামলা

১৭

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

১৮

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

১৯

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

২০
error: Content is protected !!