বাংলাদেশ, শনিবার, ২৩ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন। আসন্ন এলপিএল-২০২৬ সামনে রেখে তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এলপিএলের অফিসিয়াল ঘোষণায় বলা হয়, ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ সাকিবকে দলে টেনে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করেছে জাফনা কিংস।

পোস্টে আরও উল্লেখ করা হয়, দলের যখন রান দরকার হয়, তখন যেমন সাকিব এগিয়ে আসেন, তেমনি প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিতেও তিনি সমান কার্যকর।
পোস্টে আরও বলা হয়, চাপের পরিস্থিতিতেও সাকিবের আত্মসংযম ও ম্যাচ নিয়ন্ত্রণের সক্ষমতা তাকে টি-টোয়েন্টির অন্যতম পরিপূর্ণ ক্রিকেটারে পরিণত করেছে।

সেই কারণেই তাকে দলে নেওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে ২০২৩ মৌসুমেও এলপিএলে খেলেছিলেন সাকিব আল হাসান।

সে সময় তিনি গল টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন।
উল্লেখ্য, লঙ্কা প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল জাফনা কিংস ইতোমধ্যেই চারবার শিরোপা জিতেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও ২ বাংলাদেশি যুবকের

ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা

মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু

ঈদে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান

আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা’ আওয়ামী লীগ

কুখরালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

টাউন শ্রীপুরে মসজিদ আর-রহমা উদ্বোধন

কালিগঞ্জে পোস্ট অফিসের চুরি যাওয়া গ্রিল উদ্ধার

১০

নলতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১

চুরি হয়ে যাচ্ছে বেড়িবাঁধের জিআই বস্তা!

১২

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৩

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আহ্বান || তারিক ইসলাম

১৪

নিয়োগের নামে ড্যাফ বাংলাদেশের প্রতারণা!

১৫

কালিগঞ্জে ৩টি চোরাই গরুসহ আটক ২

১৬

জুনে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, সফরের সূচি প্রকাশ

১৭

ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির ‘মালিক’

১৮

কে এই সামিউন বশির, যাকে ভাবা হচ্ছে ‘নতুন সাকিব’!

১৯

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

২০
error: Content is protected !!