বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারুলিয়ায় দু’জনের জমজমাট মাদক ব্যবসা!

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় আব্দুল হামিদ (৫০) ও আব্দুর রউফ ওরফে খোড়া রউফ (৪৫) এর মাদক ব্যবসা জমে উঠেছে।

সবকিছু সবার সামনে চললেও সবারই যেন বিষয়টি সয়ে গেছে।

মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ পারুলিয়ার শহীদ কাশেম পার্ক সংলগ্ন এলাকার মৃত কেরামত আলীর ছেলে এবং আব্দুর রউফ পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকার মাজেদ মোল্যার ছেলে। প্রতিদিন সকাল থেকে রাতভর নানা কৌশল অবলম্বন করে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করেন চিহ্নিত দুই মাদক কারবারী।

জানা গেছে, মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুর রউফ ইতোপূর্বে মাদকসহ একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদকসেবী জানায়, মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ এবং আব্দুর রউফ এলাকাজুড়ে ইয়াবা ও ফেনসিডিল করেন।

মাদক সেবনের কারণ জানতে চাইলে মাদকসেবীরা বলেন, প্রেমে ব্যর্থতা, রাজনীতিতে জড়িয়ে পড়া, পারিবারিক কলহ থেকে সৃষ্ট মানসিক বিকারগ্রস্ততা বা সঙ্গদোষের কারণে মাদক সেবনে জড়িয়েছেন তারা। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রসঙ্গে মাদকসেবীরা বলেন, হাতের কাছে পাচ্ছি, তাই খাচ্ছি; যখন পাবো না, তখন আর হয়তো খাবো না।

মাদক ব্যবসার অভিযোগ সম্পর্কে জানতে দুই মাদক ব্যবসায়ীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে মোবাইলে পাওয়া যায়নি। তবে, মাদক ব্যবসার বিষয়টি অস্বীকার করেছেন তাদের পরিবার।

আব্দুল হামিদের ভাই আনারুল ইসলাম বলেন, আমার ভাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় বর্তমানে মাদক ব্যবসা করছে না। তবে আব্দুল হামিদ ও আব্দুর রউফের কাছ থেকে এখনও নিয়মিত মাদকের যোগান মিলছে বলে নিশ্চিত করেছেন মাদকসেবীরা।

এদিকে মাদক ব্যবসায়ীদের বিষয়ে কোনো ছাড় নেই উল্লেখ করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১০

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১১

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১২

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৪

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৫

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৬

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৭

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১৮

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১৯

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

২০