বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জন্মাষ্টমী উদযাপন

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় হিন্দুধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হিন্দু পরিষদ এর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে উপজেলার নকিপুর এলাকার সর্বজনীন হরিসভা প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর ঐতিহাসিক শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।

এর আগে নকিপুর সার্বজনীন হরিসভা প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মন্ডলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের পথ দেখাতে পারে।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, যুগ্ম আহবায়ক কৃষ্ণনন্দ মুখার্জী, অনাথ চন্দ্র মন্ডল, পরিমল মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার শাখার যুগ্ম আহবায়ক রনজীৎ দেবনাথ ও মহাদেব মন্ডল, রমজান নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

১০

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

১১

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১২

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১৫

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১৬

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৭

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৯

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

২০