বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে আনন্দমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোরে সনাতন ধর্মের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি নানা আয়োজন ও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে। পুরো অনুষ্ঠান জুড়ে কঠোর নিরাপত্তা বেষ্টনি ভিন্নমাত্রা যোগ করে।

বুধবার (৬ সেপ্টেম্বর) শহরের টাউনহল মাঠে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রতন আচার্য। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁচতে শেখার পরিচালক এঞ্জেলা গমেজ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল ও পৌর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাথ বাবলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক দেবাশীষ রাহা ও সাংগঠনিক সম্পাদক প্রশান্ত সাহা।

শহরের টাউন হল মাঠে সারা শহর থেকে ভক্তরা বাদ্য বাজাতে বাজাতে এসে সমাবেত হন। পরে রওশন আলী মঞ্চে নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় শুভ তিথির শুভ সূচনা। ঢাকের তালে তালে নেচে উঠে পুরো টাউন হল মাঠ। পরে অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন। মঞ্চে শ্রীকৃষ্ণের জীবনী নির্ভর আলোচনা সভা শেষে বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে শহরের নীলগঞ্জ মহাশ্মশানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান করা হয়।

জন্মতিথির উৎসবে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, আমাদের এখানে সামাজিক, ধর্মীয় সম্প্রীতি আছে, থাকবে। আমরা ২০৪১ সালে উন্নত বিশ্বে প্রবেশের মধ্য দিয়ে প্রমাণ করব ৪৭ এ ধর্মের ভিত্তিতে যেভাবে দেশ বিভাজন করা হয়েছিল সেটা ভুল ছিল। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন ছিল, আমরা সেটা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

১০

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

১১

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১২

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১৫

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১৬

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৭

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৯

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

২০