বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৪, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ২৭জনের বিরুদ্ধে হত্যা মামলা

মেহেদী হাসান শিমুল: ২০১৪ সালের ২৭ এপ্রিল ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি আমিনুর রহমানসহ সাতজনকে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ০১ এ জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. আরঙ্গজেব বাবলা বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকের নেতৃত্ব অভিযান পরিচালনার নামে তৎকালীন ছাত্র শিবিরের শহর সেক্রেটারি আমিনুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এসময় মেসে থাকা আরো ছয় জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ কাছ থেকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশ তখন মামলাটি আমলে নেয়নি। এখন আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দায়েরকৃত মামলার আসামিরা হলেন, সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হক, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা এস. এম ইউসুফ সুলতান, ডিবির আলি হোসেন, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোকছেদ সরদারের ছেলে মোঃ বাবর আলী, আবুল কাশেম (এস.আই), হুমায়ূন কবীর (এস.আই), বিধান কুমার বিশ্বাস (এস.আই), ইয়াছিন আলী (এস.আই), লিটন বিশ্বাস (এ.এস.আই), কনস্টেবল জাহাঙ্গীর আলম, কনস্টেবল বেলায়েত হোসেন, কনস্টেবল জিল্লুর রহমান, কনস্টেবল বাবুল হোসেন, কনস্টেবল ফারুখ হোসেন, কনস্টেবল শেখ আলম, এস.আই আব্দুল হান্নান, এস.আই হান্নান শরীফ, এস.আই আবুজার গিফারী, কনস্টেবল হাবিবুর রহমান, কনস্টেবল রাসেল মাহমুদ, কনস্টেবল ওমর ফারুক, কনস্টেবল আব্দুর রহমান, কনস্টেবল আবিদুর রহমান, কনস্টেবল আসাদুজ্জামান, কনস্টেবল বদরুল আলম ও তৎকালিন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০