বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে গত বৃহস্পতিবার বিকাল থেকে কখনো থেমে থেমে, কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হওয়ায় খুলনার পাইকগাছায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ঘর থেকে বের হতে না পারায় আয় রোজগার বন্ধ হয়ে গেছে নিম্নবিত্ত মানুষের।
শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, গত তিন দিনের টানা বৃষ্টির পানিতে খাল, বিল, পুকুর, রাস্তাঘাট ও মৎস্য ঘের তলিয়ে গেছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘরের বাইরে না যেতে পারায় তাদের সংসারে চলছে চরম দুর্ভোগ। শুধু তাই নয় যানবাহন চালকরাও ভালো নেই। দুই চারটি যানবাহন বের হলেও বেড়েছে ভাড়ার পরিমাণ, ফলে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। অলস সময় পার করছেন ইজিবাইক, ভ্যান ও অটো চালকরা।

পাইকগাছা পৌরসদরের ভ্যান চালক আকবরসহ অন্যান্যরা বলেন, বৃষ্টির কারণে রাস্তা ঘাটে মানুষ নেই। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। রাস্তাঘাটে মানুষ না থাকায় চাল কেনার টাকাও জোগাড় করতে পারছি নে।

পৌরসদরের গাজী হোটেলের মালিক শাহিন বলেন, গত তিনদিন ধরে হোটেলে তেমন মানুষ আসছে না।

পাইকগাছা বাজার এলাকার ফুটপাত ব্যবসায়ী সাত্তার, মিলন, সোহরাবসহ অন্যান্যরা জানান, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও ক্রেতা নেই। ফলে বেচাকেনাও নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০