বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ জুলাই ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ-হৃদয়কে নিয়ে ব্যাটিংয়ে ডাম্বুলা

স্পোর্টস ডেস্ক: ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি ফ্যালকন্সের ম্যাচ দিয়ে পর্দা উঠছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরের। উদ্বোধনী ম্যাচে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান আছেন ডাম্বুলার একাদশে।

সোমবার (১জুলাই) পাল্লেকেল্লেতে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যান্ডি ফ্যালকন্সের অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রথমবারের মতো এলপিএলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। আজ ডাম্বুলার জার্সিতে এই লিগে অভিষেক হচ্ছে তার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিক্সার্সরা।

একই দলের হয়ে মাঠ মাতাবেন তাওহিদ হৃদয়ও। এই টপ অর্ডার ব্যাটার গত আসরেও খেলেছেন এই লিগে। তবে সেবার তিনি জাফনা কিংসের হয়ে খেলেছিলেন। এবার দল বদলে হৃদয় খেলছেন সিক্সার্সের হয়ে।

ক্যান্ডি ফ্যালকন্স: আন্দ্রে ফ্লেচার, দিনেশ চান্দিমাল, মোহাম্মদ হারিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চতুরাঙ্গা ডি সিলভা, দুশমান্থা চামেরা, চামাথ গোমেজ, মোহাম্মদ হাসনাইন।

ডাম্বুলা সিক্সার্স: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, তাওহিদ হৃদয়, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ নবী, আকিলা দানঞ্জয়া, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, চামিন্দু বিক্রমাসিংহে, দিলশান মাদুশঙ্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!