বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ সেপ্টেম্বর ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে বাইডেন-সুনাক, এলেন ট্রুডো-এরদোয়ানও

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো দেশের উপস্থিতিতে সেই সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। এবারের সম্মেলনের থিম হলো- এক বিশ্ব, এক পরিবার।
এই সম্মেলন ঘিরে বিশ্বনেতারা জড়ো হচ্ছেন ভারতে। ইতোমধ্যে দিল্লিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও চলে এসেছেন। এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও।

ভারতে পা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতে পা দিয়েই তিনি বললেন, এই সম্মেলন আয়োজনের জন্য এখন ভারতই সেরা দেশ। আমার মনে হচ্ছে যে আগামী দু’দিন অত্যন্ত ভালো কাটবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সিদ্ধান্ত নেওয়া হবে।

জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে পুতিন পৃথক ভিডিও ভাষণ দেবেন কি না। জবাবে পেসকভ বলেন, না, কোনো পরিকল্পনা নেই।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এই শীর্ষ সম্মেলনে আসছেন না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী লি কিয়াং এতে অংশ নেবেন।

শীর্ষ এই সম্মেলন ঘিরে জলে, স্থলে, আকাশে কড়া নজরদারি করা হচ্ছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দিল্লি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০