বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ মার্চ ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা পাত্তা দেয়নি রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র বলছে তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়েছে ইসলামিক স্টেট মস্কোতে হামলার ব্যাপারে যে দাবি করেছে তা সঠিক।

গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বলেছে, আইএস রাশিয়ায় হামলা চালাতে চায় সে সম্পর্কে নভেম্বর থেকে শুরু করে ধারাবাহিক তথ্য রয়েছে তাদের কাছে।

ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে হিমশীতল সম্পর্ক সত্ত্বেও কিছু অত্যন্ত সুনির্দিষ্ট তথ্য রাশিয়ান সরকারকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাদ্রেইন ওয়াটসন বলেন, এই মাসের শুরুর দিকে, মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল। নীতিগত ভাবে সতর্ক করার দায়িত্ব থেকে এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছিল।

তবে কোন ধরনের হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল তা নিশ্চিত করা হয়নি। যদিও দুই সপ্তাহ আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে মস্কোতে বসবাসরত আমেরিকানদের বড় সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছিল; বিশেষভাবে কনসার্ট সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র রাশিয়াতে অবস্থানরত তাদের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করলেও ক্রেমলিন এই সতর্কবার্তাকে ‘প্রপাগান্ডা’ বলে প্রত্যাখ্যান করেছিল।

সেই সতর্কবার্তায় বার্তায় বলা হয়েছিল চরমপন্থীরা বড় সমাবেশগুলোকে লক্ষ্য করার আসন্ন হামলার পরিকল্পনা করছে। তবে সেই সময় কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!