বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৩, ১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট

এস এম হাবিবুল হাসান: ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছে সাতক্ষীরার ম্যাটস শিক্ষার্থীরা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই ছাত্র ধর্মঘট পালন করে তারা।

সাতক্ষীরা সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের আয়োজনে অনুষ্ঠিত ছাত্র ধর্মঘটে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, ম্যাটস শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স বাতিল করতে হবে। বাংলাদেশ অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ দিতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য খাত নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রেখে যাওয়া প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) বাস্তবায়ন করতে হবে।

এসময় আগামী ৭ কর্ম দিবসের মধ্যে ম্যাটস শিক্ষার্থীদের চার দফা বাস্তবায়ন না করলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।

এসময় ম্যাটস চিকিৎসক ডা. মাসুম বিল্লাহর সভাপতিত্বে ম্যাটস ইন্টার্ন ও ডিপ্লোমা চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন রনি চৌধুরী, মো. আরিফ বিল্লাহ, মো. মাছুম বিল্লাহ, মো. রাসেল উল্লাহ, আল-আমিন, ডা. তামান্না তাবাসসুম, মাগিব মাহফুজ, সঙ্গীতা আক্তার মিষ্টি, সোহিনী আফরোজ, সিনথিয়া তানজিম, লুবনা ইয়াসমিন, জারিন তাসনিম মিম, তন্ময় ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১০

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১২

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৩

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৪

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৫

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৬

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৭

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৯

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

২০