বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ মার্চ ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় সম্পত্তির লোভে ছোট ভাইয়ের শত্রু এখন বড় ভাই!

দেবহাটা প্রতিনিধি: পৈত্রিক সম্পত্তির লোভে দেবহাটায় তপন মন্ডল নামের এক ব্যক্তির শত্রু হয়ে উঠেছে তারই আপন ভাই শরৎ মন্ডল। বড় ভাই শরৎ মন্ডলের দায়েরকৃত মামলায় নাজেহাল হয়ে পড়েছে ছোট ভাই তপন ও তার পরিবার। শুধু তপন বা তার পরিবারের সদস্যরা নয়, এলাকার যারাই তপন মন্ডলের পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও মামলায় আসামি বানিয়ে হয়রানি করে চলেছে শরৎ মন্ডল। বাবার মৃত্যুর পর গত প্রায় এক যুগ ধরে বড়ভাই শরৎ মন্ডলে পাতানো ঋণের ফাঁদে জর্জরিত এবং একের পর এক মিথ্যা মামলায় আসামি হয়ে ভিটেছাড়া হয়েছে তপন মন্ডল। ঘটনাটি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কামকাটিয়া গ্রামের। ভুক্তভোগী তপন মন্ডল কামকাটিয়া গ্রামের মৃত অজিত মন্ডলের ছেলে।

ভুক্তভোগী তপন মন্ডল জানায়, তাদের বাবা বেঁচে থাকাকালীন পৈত্রিক সাত বিঘা সম্পত্তি থেকে ২ বিঘা জমি স্থানীয় মুসা হাজীর কাছে বিক্রি করেন। ২০১২ সালে বাবার মৃত্যুর পর মুসা হাজীর কাছ থেকে বিক্রিত জমি ফেরত নেয়ার উদ্যোগ নেন দুই ভাই শরৎ ও তপন। সেসময় কৃষি ব্যাংক থেকে দুই ভাই পৃথক নামে সাড়ে ৪ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ব্যাংক ঋণের সমুদয় টাকা, চেকবই ও অন্যান্য কাগজপত্র শরৎ মন্ডলের কাছে থাকায় তিনি ছোটভাই তপন মন্ডলের বিশ^াসের সুযোগ নিয়ে গোপনে মুসা হাজীর কাছ থেকে বাবার বিক্রিত ওই দুই বিঘা জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। বিষয়টি জানাজানি হলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ব্যাংক ঋণের অর্ধেক তাপন মন্ডলের কাঁধে থাকলেও, তাকে ক্রয়কৃত জমির প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে বিশ^াসঘাতকতা করেন বড়ভাই শরৎ। এরপর থেকে ছোটভাইয়ের প্রতি শত্রুতামূলক আচরণ দিনদিন বাড়তে থাকে শরৎ মন্ডলের। ভিটাবাড়ির জমি ভাগাভাগিতেও শত্রুতার বহিঃপ্রকাশ করেন শরৎ। ছোটভাই তপনকে পিছনের জমি বুঝিয়ে দিয়ে তিনি দখল করে নেন সামনের অংশ। পরে ছোটভাইয়ের পরিবারের চলাচলের পথও বন্ধ করে দেন তিনি। তপনের ব্যাংক অ্যাকাউন্টের চেকবই কুক্ষিগত করে রেখে ২০২০ সালে ছোটভাইয়ের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেন বড়ভাই শরৎ। এরপর একে একে ঠুকে দিয়েছেন আরও দুটি চুরির মামলা। এসব মামলায় বর্তমানে নাজেহাল ভুক্তভোগীর তপনের পরিবার, আর ব্যাংক ঋণের ফাঁদে পড়ে ভিটেছাড়া হয়েছেন তপন মন্ডল। প্রথম কয়েক বছরে স্থানীয় যেসব ব্যক্তি তপনের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকেও শরৎ মন্ডল একাধিক মিথ্যা মামলায় আসামি করায় এখন আর কেউ তপনের পরিবারের পাশে দাঁড়াতে সাহস করেন না। আপন বড়ভাইয়ের এমন অমানুষিক আচরণ বর্তমানে অসহনীয় হয়ে উঠেছে ছোটভাই তপন ও তার পরিবারের কাছে। চলমান এ হয়রারি ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০