বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়ে প্রাণের উচ্ছ্বাস

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বদ্ধ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরুর আগেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে ভরে ওঠে মাঠ। প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই।

শুক্রবার (২২ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর বণিক সমিতির উদ্যোগে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে এই ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কুষ্টিয়া, খুলনা, কয়রা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার ১৪টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে কয়রার ‘মাথা খারাপ’ ঘোড়া।

পরে ব্রক্ষরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রশিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন, ব্রক্ষরাজপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ বাদশা, আব্দুল্লাহ আল মামুন, দিদারুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

ঘোড়া দৌড় দেখতে এসে কিশোর আরিফ বিল্লাহ বলেন, আয়োজনটি চমৎকার ছিল। খোলা মাঠে ঘোড় দৌড় পুরোটা উপভোগ করা যায় না। কিন্তু স্কুল মাঠে হওয়ায় পুরোটা দেখতে পেরেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

১১

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১২

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১৩

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১৪

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৫

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৭

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৮

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৯

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০
error: Content is protected !!