বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমি নিয়ে ভয় দূর করতে এসিল্যান্ড আজাহারের ব্যতিক্রম উদ্যোগ

মাসুদ পারভেজ: জ্ঞানের অভাবে ভূমি নিয়ে সবসময়ই সাধারণ মানুষের মধ্যে একটি ভীতিকর অবস্থা বিরাজ করে। ভূমি সংক্রান্ত বিষয়ে জানা শোনার অভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হন, হাত ছাড়া হয়ে যায় মূল্যবান সম্পত্তি আবার অনেককে শিকার হতে হয় হয়রানির। ঠিক এমনই উপলব্ধি থেকে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের এসিল্যান্ড মোঃ আজাহার আলী।

নিজ উদ্যোগেই তিনি উপজেলার আওতাধীন স্কুলে স্কুলে যাচ্ছেন এবং হাতে কলমে শিক্ষার্থীদের ভূমি, মৌজা, দাগ, খতিয়ানসহ সংশ্লিষ্ট বিষয়ে ক্লাস নিচ্ছেন। আহবান জানাচ্ছেন ভূমি বিষয়ক জ্ঞান আহরণের এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তা কাজে লাগানোর।

তার এই উদ্যোগে অনেকটাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মা সিদ্দিকা জানায়, জমি জায়গা নিয়ে প্রায়ই বাড়িতে ও প্রতিবেশিদের মধ্যে ঝগড়া বিবাদ দেখি। যার মূল কারণ ভূমির বিষয়ে জ্ঞান না থাকা। এসিল্যান্ড স্যার আমাদের ভূমি নিয়ে অনেক ধারণা দিয়েছেন।

দশম শ্রেণির আরেক শিক্ষার্থী ফারিয়া জানায়, আমরা ভূমি সম্পর্কিত মৌলিক ধারণা, যেমন- ভূমি, পর্চা, খতিয়ান, দাগ, নামজারি এসব সম্পর্কে জানতাম না। আজ এগুলো সম্পর্কে জানতে পেরে ভাল লাগছে এবং এ বিষয়েও ভাল লাগছে যে, ভূমি সম্পর্কে আমি যতটা জানি, অনেকেই তা জানে না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ হাসানুল আলম লাভলু বলেন, এমন উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া দরকার। তাহলে সকলেই স্কুল জীবন থেকে ভূমি সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের সম্পত্তি নিজেরাই রক্ষণাবেক্ষণ করতে পারবে। না জানার কারণে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হবে না।

কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এতে আমাদের শিক্ষার্থীরা ভূমি বিষয়ক জ্ঞান অর্জন ও ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবে।

ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জের এসিল্যান্ড মোঃ আজাহার আলী বলেন, প্রকৃতপক্ষে এই পদে যোগদানের পূর্বে ভূমি সম্পর্কে আমারও তেমন ধারণা ছিল না। এখন প্রতিদিনই অফিসে প্রচুর মানুষ আসেন, যাদের প্রথম বক্তব্য এ বিষয়ে তার কোন ধারণা নেই। জানা শোনার অভাবে তার কাজটা হচ্ছে না। মূলত সাধারণ মানুষের এই অসহায়ত্ব দূর করতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমার ধারণা স্কুল জীবন থেকে পাঠ্যপুস্তকের বাইরে ভূমি বিষয়ক জ্ঞান চর্চার মাধ্যমে মানুষের এই অসহায়ত্ব দূর করা সম্ভব। যা তাদের নিজেদের সম্পত্তি রক্ষণাবেক্ষণে আশা অনুরূপ ফল দেবে। হয়রানির হাত থেকে মুক্তি দেবে। কেউ ইচ্ছা করলেই অন্যের সম্পত্তি দখল করতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০