বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ ভবনে চলছে কপিলমুনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: ভবনটি যে সেকালের তা বোধ হয় বুঝতে দেরি হয় না। প্রায় ৬ যুগ ধরে এই ভবনটিতে অসংখ্য মানুষের সেবা নিশ্চিত হলেও ভবনের সেবায় এগিয়ে আসেনি কেউ। সারা দেশে দৃষ্টি নন্দন ইউনিয়ন পরিষদ ভবন তৈরী হলেও এখানে তার ব্যতিক্রম। আজও বঞ্চিত খুলনা জেলার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ। ঐতিহ্যবাহী এই পরিষদে কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ শতক জমির উপর ১৯৬০ সালে স্থাপিত দ্বিতল ভবনটির দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, মাথার উপর থেকে ছাদ ভেঙ্গে পড়ছে। দোতলায় ৪টি কক্ষ, যার মেঝের খোয়া ও বালি উঠে গেছে অধিকাংশ জায়গায়, কোনো কোনো জায়গায় ঢালাইয়ের নষ্ট রড বেরিয়ে উঁকি মারছে। নিচতলার ৩ টি কক্ষ পরিত্যক্ত যেখানে, বর্তমানে সাপ পোকা মাকড়ের বসবাস। জানালাগুলোও ভেঙ্গে গেছে। তারপরও ২২ গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন সংশ্লিষ্টরা। ভবনটির নিচে ৫টি দোকান ঘর বরাদ্দ দেওয়া রয়েছে, তারাও ব্যবসা পরিচালনা করছেন জীবনের শংকা নিয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের জন্য ৫০ শতক জমি প্রয়োজন। কিন্তু সেখানে রয়েছে মাত্র ৫ শতক জমি, ফলে আটকে রয়েছে আধুনিক ভবন নির্মাণের কাজ।

এদিকে, জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার জন্য পরিষদ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও আজও কোনো ফল পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে আধুনিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

ইউপি ভবনে সেবা নিতে আসা অখিল বন্ধু মন্ডল বলেন, খুটি নাটি বিভিন্ন কাজে আমাদের ইউনিয়ন পরিষদে আসতে হয়, কিন্তু ভবনটির ভগ্নদশা দেখে মনে হয় যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে, এখানে এসে কাজ মেটানোটাও জীবনের জন্য ঝুঁকি। এমনিভাবে ভীতির কথা জানান প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসংখ্য মানুষ।

এ বিষয়ে কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার বলেন, বর্তমানে জীবন হাতের মুঠোয় নিয়ে মেম্বর, সচিব ও গ্রামপুলিশ নিয়ে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আধুনিক ভবনের জন্য আমরা জায়গা দেখছি, পাশাপাশি ভগ্ন এই ভবনটি দ্রুত নতুন করে নির্মাণের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অনুমোদন দেয় তাহলে পরিষদের নিজস্ব অর্থায়নে ভবনটি ভেঙ্গে নতুন করে গড়ে তুলতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০