বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৬ নভেম্বর ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ‌‘বরফকল’, নেই পরিবেশ ছাড়পত্র

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক বরফকল। পরিবেশ ছাড়পত্র না থাকলেও সংশ্লিষ্টদের ম্যানেজ করে দেদারছে চলছে বরফকলগুলো।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৫ ধারার (১) ও (৪) উপধারা বলে সংরক্ষিত সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবন সংলগ্ন ইসিএ এলাকায় সর্বমোট ১৯০টি অবৈধ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শ্যামনগরেই আছে ২০টি। সরকারি নিষেধাজ্ঞা ও লাল শ্রেণির ২৪টি ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বরফকল উল্লেখযোগ্য হলেও শ্যামনগরের ইসিএ এলাকায় গড়ে উঠেছে ৫টি বরফকল। চলছে বহাল তবিয়তে।

এগুলো হলো, শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী বাজারে নদীর তীরে অবস্থিত মেসার্স আল্লাহ মালিক আইচ প্লান্ট, গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি এলাকার মাঈনুল ইসলাম বরফকল, উত্তর কদমতলাে আল্লাহ মালিক আইচ প্লান্ট, ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুরের আল আমিন আইচ প্লান্ট ও মোঃ শাহিনুর হক বরফকল। বরফকলগুলো সুন্দরবনের ৫ থেকে ৯ কিলোমিটারের মধ্যে অবস্থিত।

পরিবেশ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের আশেপাশে বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে ওঠার কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। দ্রুততম সময়ের মধ্যে এসব অবৈধ কলকারখানার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সুন্দরবনের পরিবেশ রক্ষা কঠিন হয়ে পড়বে।

মেসার্স আল্লাহ মালিক আইচ প্লান্টের সত্ত্বাধিকারী মোঃ শাহিনুর হক বলেন, আমার ৩টি বরফ কল আছে, তার মধ্যে নওয়াবেকী বরফকলের পরিবেশের ছাড়পত্র আছে। বাকি দুইটার নেই।

হাফিজুর রহমান বলেন, আমরা শেয়ারে তিনটা বরফ কল দেখাশোনা করি। এগুলোর মধ্যে একটা বাদে বাকি দুইটার পরিবেশের ছাড়পত্র নেই। বরফকলগুলো যে সময় করা হয়েছিল তখন পরিবেশ ছাড়পত্র নেওয়ার কোন নিয়ম ছিল না। এছাড়া ছাড়পত্রের জন্য আবেদন করে রেখেছি।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় আমরা নতুন করে কোন ছাড়পত্র দিচ্ছি না। যেগুলো আগে থেকেই আছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুন্দরবন উপকূলের জেলেদের কথা মাথায় রেখে আমরা পুরাতন সংযোগ বিচ্ছিন্ন করছি না।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান বলেন, পরিবেশ সংকটাপন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না এমন কোন আইন নেই। হাইকোর্টের রুলের প্রতি সম্মান দেখিয়ে নতুন সংযোগ দেওয়া হচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০