বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ নভেম্বর ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংস্কার উদ্যোগে অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে প্রস্তুত ইইউ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে সর্বাত্মক সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপালোনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি।

বুধবার (৬নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি বলেন, ‘বার্তাটি খুবই স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়ন আপনার পাশে রয়েছে। আমরা আপনার সংস্কারকে সমর্থন করতে চাই।’

তিনি বলেন, ‘সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না। ইইউ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও দেবে।’

প্রধান উপদেষ্টা এ অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে তার সাক্ষাৎ স্মরণ করেন। যেখানে তারা বাংলাদেশের জন্য সমর্থনের উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

এসময় পামপালোনি বলেন, ‘আমরা আপনার বক্তব্যগুলো ইউএনজিএ-তে মনোযোগ সহকারে শুনেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমাদের এমন একজন আছেন যার সঙ্গে বাংলাদেশে কাজ করা সম্ভব। আপনাকে একা অনুভব করতে হবে না। আমরা সত্যিই সমর্থন দিতে আগ্রহী।’

ইইউ কর্মকর্তা বাংলাদেশকে আরও বিনিয়োগের সুযোগ তৈরি করতে উৎসাহিত করেন, যা আরও কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাণিজ্য বাড়াবে।

রাষ্ট্রদূত মিলার প্রধান উপদেষ্টাকে জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জানুয়ারিতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। এটি বাংলাদেশের সঙ্গে আরও ব্যবসার সুযোগ সৃষ্টিতে কাজ করবে।

প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তাদের বাংলাদেশের শ্রম অধিকার সংস্কারের প্রতি অঙ্গীকারের কথা পুনরায় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা আন্তর্জাতিক মান বজায় রাখবো… কোনো লুকোচুরি হবে না। আমরা আর এই খেলা খেলতে চাই না।’

ইইউ কর্মকর্তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রতি অধ্যাপক ইউনূসের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রশংসা করেন। পামপালোনি বলেন, ‘এটি প্রথমবার যে আমরা এমন কিছুতে রাজনৈতিক প্রতিশ্রুতি দেখেছি যা আমরা নির্ধারণ করেছি। এক্ষেত্রে আমরা আপনার ওপর নির্ভর করছি।’

প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের প্রতি নেপাল ও ভারতের সঙ্গে আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ বাড়াতে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নেপালে বিশাল জলবিদ্যুৎ রয়েছে, যা অপচয় হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কিছু সহায়তায় নেপাল, বাংলাদেশ এবং ভারত এতে উপকৃত হতে পারে।’

এসময় তিনি ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের যুব সমাজের ওপর মনোযোগ দিতে অনুরোধ করেন। একই সঙ্গে দক্ষিণ এশীয় ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশি মেয়েদের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন। পাশাপাশি তিনি অনুরোধ করেন, ইউরোপীয় ইউনিয়ন একটি ইউরোপীয় ফুটবল দল যেন বাংলাদেশে পাঠায়, যা বাংলাদেশি মেয়েদের অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০