বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারাভোগ শেষে ‌দেশে ফিরলেন ১৯ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ১৯ বাংলাদেশি নারী-পুরুষকে দীর্ঘ কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

পুলিশ আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে তিনটি এনজিও’র হাতে তুলে দিয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করেছিল।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাহেরহাট ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে তারা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। পরে দালালরা তাদের দেওয়া কথা না রেখে নানান ঝুকিপূর্ণ কাজে বাধ্য করে। এসময় কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয় আবার কাউকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ আটক করেছিল। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নাগরিকতা যাচাই শেষে তারা দেশে ফিরে আসে। আইনী সহয়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে বিভিন্ন এনজিও তাদের গ্রহণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০