বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মমতাজের জেলে যাওয়া এখন সময়ের অপেক্ষা: দাবি শক্তিশঙ্কর বাগচীর

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পপ সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের জেলে যাওয়া এখন সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেছেন ভারতের ইভেন্ট অর্গানাইজার শক্তিশঙ্কর বাগচী। শনিবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে টাকা নিয়েও অনুষ্ঠান করতে না যাওয়ায় মমতাজ বেগমের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। এ নিয়ে ১৫ বছর আগের করা মামলায় চতুর্থবারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মমতাজের বিরুদ্ধে।

সংবাদমাধ্যমকে শক্তি শঙ্কর বাগচী বলেন, ‘‘আমি লোয়ার কোর্টে মামলা করেছি, আমি কলকাতা হাইকোর্টে মামলা করেছি, জাজদের পার্টি করে মামলা করেছি। অর্ডার আমার ফেবারে। আমি বলছি না, আমি সব থেকে বেশি জানি বা সব জানি। পয়েন্টটা হচ্ছে এটাই যে, মমতাজের জেলযাত্রা শুধু সময়ের অপেক্ষা। মমতাজ শুধু নয় মমতাজের স্বামী এবং মমতাজের এখানকার যে আইনজীবী সবাই জেলে যাবে— এটা সময়ের অপেক্ষা।’’

জানা গেছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন মমতাজ। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সেখানকার শক্তিশঙ্কর বাগচী নামে এক ইভেন্ট অর্গানাইজার এর সাথে গায়িকার লিখিত চুক্তি হয়। সেইমতো ২০০৮ সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে প্রায় ১৪ লাখ রুপির বিনিময়ে চুক্তিবদ্ধ করেছিলেন উদ্যোক্তারা। তবে টাকা নেওয়ার পরও অনুষ্ঠানে হাজির হননি গায়িকা। এদিকে টাকা ফেরত দিতেও অস্বীকার করেন মমতাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

২

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

৪

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সাবেক কাউন্সিলর সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

৫

মান্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আরিফুর

৬

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

৭

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

৮

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৯

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

১০

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

১১

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

১২

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

১৩

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

১৫

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১৬

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৭

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১৮

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৯

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

২০