বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ বাস্তবায়ন বিষয়ক গোলটেবিল বৈঠক

আলী আজীম, মোংলা (বাগেরহাট): ‘এলএনজিভিত্তিক টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করো, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়ন করো’ শ্লোগানে মোংলায় ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ বাস্তবায়ন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা ও বাংলাদেশ বৈদেশিক দেনা কর্মজোট (বিডাব্লিউজিইডি) এই বৈঠকের আয়োজন করে।

বৈঠকে বক্তারা বলেন, পেট্রোল, ডিজেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসসহ প্রায় সব জীবাশ্ম জ্বালানিতেই কার্বন বিদ্যমান এবং তা পুড়িয়ে শক্তি উৎপাদন করলে কার্বন ডাই-অক্সাইড নির্গত হবেই। এই কার্বন ডাই-অক্সাইডই পৃথিবীর গড় উষ্ণতা বাড়িয়ে দিয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত করছে বায়ুমণ্ডলে অবস্থিত ওজোনস্তরকে। এই পরিস্থিতি চলমান থাকলে পৃথিবীর তাপমাত্রা ৩, ৪ বা ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে, যতক্ষণ না নিঃসরণ বন্ধ হয়। এটি আমাদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে এবং সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দুই মেরুতে থাকা বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে। কার্বনের এই নিঃসরণ যদি কমিয়ে আনা না যায়, তাহলে ২০৫০ সালের মধ্যে বছরে একবার করে ৩০ কোটি মানুষ বসবাসের বিশাল এলাকা সমুদ্রের পানিতে তলিয়ে যাবে। তাই আমাদের দেশের অর্থনৈতিক এবং পরিবেশগত দিক বিবেচনায় এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করতে হবে। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে আমাদের লক্ষ্য আমাদের নিজস্ব স্থায়িত্ব, জ্বালানি স্বাধীনতা এবং জ্বালানি সুরক্ষিত করা এবং বিশ্বে সবুজ জ্বালানি রপ্তানিকারক দেশ হয়ে ওঠা এবং আন্তর্জাতিক এবং অন্যান্য বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে আধুনিকায়ন করা। ২০৩০ সালের মধ্যে ৩০% এবং ২০৪১ সালের মধ্যে কমপক্ষে ৪০% ও ২০৫০ সালের মধ্যে শতভাগ পর্যন্ত নবায়নযোগ্য শক্তিতে পৌঁছানো।

মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাগরিক নেতা সাংবাদিক এইচ এম দুলাল, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা মো: হাসান গাজী, সময় টিভির হাসান মাহমুদ, গাজী টিভির মনিরুল ইসলাম দুলু, নাগরিক নেতা নাজমুল হক, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, সাংবাদিক আলী আজীম, সাংবাদিক শেখ রাসেল, সাংবাদিক হাছিব সরদার, সাংবাদিক বিএম ওয়াসিম আরমান,কমলা সরকার প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

১০

তালা প্রেসক্লাবের সভা

১১

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

১২

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

১৩

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

১৪

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

১৫

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

১৬

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১৭

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১৮

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১৯

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

২০
error: Content is protected !!