বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে শিক্ষক সম্মেলনে বক্তারা: বৈষম্য নয় মর্যাদা চাই

কালিগঞ্জ প্রতিনিধি: বৈষম্য নয় মর্যাদা চাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে প্রধান বাধা বৈষম্য। বৈষম্যমূলক বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা সরকারি বেসরকারি শিক্ষকদের জীবনমান উন্নয়নের প্রধান অন্তরায়। ভারতের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে সিভিল সার্ভিস রেখে শিক্ষকতা করতে যায়। কারণ সেখানে শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ। আমাদের দেশে কেন সম্ভব না?

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ শাখার আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এসব কথা বলেন।

সম্মেলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কার্টুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং আদর্শ শিক্ষক ফেডারেশন মাধ্যমিক স্কুল শাখার উপজেলা সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আব্দুল মোমেন প্রমুখ।

আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, অধ্যক্ষ আবু রাসেল আশকারী, শেখ আফতাবুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা প্রমুখ।

সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!