বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ জুন ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আলফাজ রাজধানী থেকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ার সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি আলফাজ হোসেন (৪৫) কে রাজধানীর খিলখেত এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলফাজ হোসেন কলারোয়ার বাসিন্দা।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ জুন সাড়ে চার বছরের শিশু কন্যাকে বাড়িতে রেখে তার মাসহ পরিবারের লোকজন কাজে যায়। এসময় আলফাজ তাদের বসতঘরে প্রবেশ করে ওই শিশুকে টাকা ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে সে তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই শিশু তার মা বাড়িতে আসলে তাকে ঘটনাটি বলে। এ বিষয়ে কলারোয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে শিশুটির পরিবার। পরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল মামলার আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলখেত থানা এলাকা থেকে আলফাজ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১০

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১১

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১২

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১৩

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৪

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৫

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৭

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৮

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৯

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

২০
error: Content is protected !!