বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৩, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ টাকার জন্য ভ্যান চালকের ঘুষিতে প্রাণ গেল আরোহীর

রিজাউল করিম: মাত্র পাঁচ টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যান চালকের ঘুষিতে প্রাণ গেল আরোহীর।

ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার মোচড়া গ্রামের। রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম মোমরেজুল ইসলাম (৫২)। তিনি মোচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

এছাড়া ভ্যান চালকের নাম মিন্টু (৩৫। তিনি একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বল্লী ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম মনি জানান, রাত ৮টার দিকে আখড়াখোলা বাজার থেকে মিন্টুর ভ্যানে চড়ে মোচড়া গ্রামে যান মোমরেজুল ইসলাম। গন্তব্যে পৌঁছে তিনি ভ্যানচালককে পাঁচ টাকা ভাড়া দেন। কিন্তু ভ্যান চালক মিন্টু ১০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে তাদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যান চালক মিন্টু আরোহী মোমরেজুলকে ঘুষি দেন। এতে মোমরেজুল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মোমরেজুল ইসলামের মৃত্যু হয়। তার মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ভ্যান চালকের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!