বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলের সংকট নিরসনে রাজনৈতিক প্রতিশ্রুতির প্রয়োজন

ডেস্ক রিপোর্ট: দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে বিশেষ বরাদ্দ প্রদান ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনসহ ৮ দফা দাবি জানিয়েছেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, মাধবচন্দ্র দত্ত, ফরিদা আক্তার বিউটি, আলী নুর খান বাবুল, নিত্যানন্দ সরকার প্রমুখ।

সভায় উপকূলের মানুষের উন্নয়নে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, প্রতি অর্থ বছরে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা, একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ, সুপেয় নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা করা, টেকসই বেড়িবাধ পুনঃনির্মাণ ও রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ানো ও প্যারাবন সৃষ্টি ও সুন্দরবন রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকার টেকসই উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় এলাকার উন্নয়নে সুস্পষ্ট প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করুক, এটা আমাদের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!