বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৪, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ. আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করল উইন্ডিজ।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ৮ উইকেটে জয় পেয়েছে ক্যারিবীয়রা।

বৃষ্টি আইনে ১৩ ওভারে নেমে যাওয়া ইনিংসে ৪ উইকেটে ১০৮ রান করে প্রোটিয়ারা। তবে ডিএলএস মেথড অনুযায়ী, লক্ষ্য দাঁড়ায় ১১৬ রান। এই লক্ষ্য ২ উইকেট হারিয়ে ৯.২ ওভারেই পেরিয়ে যায় উইন্ডিজ। আর তাতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো তারা।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার অলিক আথানাজের (১) উইকেট হারায় উইন্ডিজ। তবে এরপর শাই হোপ ও নিকোলাস পুরান মিলে তাণ্ডব চালান প্রোটিয়া বোলারদের ওপর। এর মধ্যে ২৪ বলে ৪২ রান নিয়ে অপরাজিত থাকেন হোপ। ৪ ছক্কার বিপরীতে তিনি হাঁকিয়েছেন ১টি চার।

হোপের চেয়ে তিনে নামা পুরান ছিলেন অনেক বেশি বিধ্বংসী। মাত্র ১৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৩৫ রান করেছেন তিনি। এরপর চারে নামা শিমরন হেটমায়ার বাকি পথটা হোপের সঙ্গে পার করেন। ব্যাট হাতে হেটমায়ারও কম যাননি। মাত্র ১৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে আকিল হোসেন, রোস্টন চেজ ও রোমানিও শেফার্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেভাবে ঝড় তুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। তবে ব্যতিক্রম ত্রিস্তান স্টাবস। মাত্র ১৫ বলে ৪০ রান করেন তিনি। দুর্দান্ত ইনিংসটি ৫ চার ও ৩ ছক্কায় সাজানো। কিন্তু বাকিদের ব্যর্থতায় তার এই ব্যাটিং কোনো কাজে আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০