বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ জানুয়ারি ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

স্পোর্টস ডেস্ক: আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। গত বছর বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই স্পিনার।

তারই পুরস্কার হিসেবে জায়গা পেলেন বর্ষসেরা ওয়ানডে একাদশে।
১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। নাহিদা হতাশ করেননি তাতে। পাঁচ বলে ৭ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। বাংলাদেশও পায় সহজ এক জয়। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে নেন তিনটি করে উইকেট।

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নাহিদার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচে ১৫ গড়ে তার শিকার ছয় উইকেট।

বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি পাঁচ ক্রিকেটার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। এছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে।

বর্ষসেরা একাদশ: চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!