বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৩, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় মুক্তি পাচ্ছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’

বিনোদন ডেস্ক: ছয় বছর বিরতির পর নতুন মিশন নিয়ে আসছে মহাবিশ্বের রক্ষাকর্তারা। এর আগে ২০১৭ সালে সবশেষ দেখা গিয়েছিলো তাদের।
ভক্তরা নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন কাদের কথা বলা হচ্ছে! হ্যাঁ, গ্যালাক্সির সেই গার্ডিয়ানদের কথা বলা হচ্ছে যারা ২০১৪ সালে প্রথম সামনে এসে আলোড়ন তুলেছিলেন।

আগামী ৫ মে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’। দীর্ঘ অপেক্ষার দিন পেরিয়ে আবারো প্রিয় সুপারহিরোদের পর্দায় দেখতে পাওয়ার এই আনন্দ সংবাদ রয়েছে বাংলাদেশের দর্শকদের জন্যও। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

আগের দুই কিস্তির মতো এটিরও পরিচালক জেমস গান। বরাবরের মতোই তারকাবহুল এই মার্ভেল সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, জো সালডানা, ভিন ডিজেল, ব্রাডলি কুপার প্রমুখ।

রহস্যময় এই মহাবিশ্বে ব্যাপক বিপর্যয় ঘটিয়ে দিয়েছিল গার্ডিয়ানের দল। পরে তারাই আবার মহাজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করল। এই গল্প মার্ভেলের চলচ্চিত্রের। সেই গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি আবার ফিরে এসেছে। নতুন এক অভিযানে দেখা যাবে সেই ব্যতিক্রমী বন্ধুদের।

গার্ডিয়ানস সিরিজের এবারের পর্বেও আছে সেই বদমাশ চোর পিটার কিল, সবুজ-ত্বকের অধিকারী যোদ্ধা গামোরা, পেশিবহুল ড্র্যাক্স, শয়তান রকেট এবং ভিনগ্রহী গাছ গ্রুট। তাদের মধ্যে বিভেদ শুরু হয় সোনালি-ত্বকের অধিকারী খলচরিত্র আয়েশার প্ররোচনায়।

দ্বিতীয় কিস্তিতে দেখা গেছে, বাবার সঙ্গে পিটারের দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন। পিটারের বাবা যেনতেন কেউ নন, প্রাচীন দেবতা ইগো। তিনি একটি গ্রহের প্রাণশক্তি। পালকপিতা ইয়ন্ডুর সঙ্গে তার সম্পর্কে আছে টানাপোড়েন। পিটার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট।

কাহিনীর ধারাবাহিকতায় এবার নতুন মিশনে দেখা যাবে গ্যালাক্সি’র গার্ডিয়ানদের। এ যাত্রায় সুপারহিরোরা আবির্ভূত হবেন আরো দুধর্ষ ভূমিকায়। সিনেমার টিজার ট্রেলার উন্মুক্ত হওয়ার পর এটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এর চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস রীতিমতো মুগ্ধ করেছে সবাইকে।

গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির তৃতীয় পর্বের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় এবারো আছেন জেমস গান। ২০১৪ সালে সিরিজের প্রথম চলচ্চিত্রটি ব্লকবাস্টার হিট হয়েছিল। বিশ্বজুড়ে সিনেমাটি ৭৭ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছিল। ওই সিনেমাতে গার্ডিয়ানদের বাঁচাতে গ্রুট নিজেকে উৎসর্গ করেছিল। আগের দুইবার-ই গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি সুপারহিরো ভক্তদের জন্য নতুন আনন্দ নিয়ে এসেছিল। বাজিমাতও করেছিল। দর্শক-সমালোচকেরা এবারো তাই আগ্রহভরে অপেক্ষা করছেন সিরিজের তৃতীয় সিনেমাটি কেমন হয়, তা দেখার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০