বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সরকারি সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় ভূমিহীনদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট: ‘কার্ড পাই আর না পাই, তদন্ত চাই’ স্লোগানে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে অসহায় ও দুস্থ ভূমিহীনরা।

শনিবার বিকালে উপজেলার চুনাব্রিজ সংলগ্ন গোমানতলি সড়কের উপর এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

হতদরিদ্র ভূমিহীন কার্ডবঞ্চিত পরিবার বর্গের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রেশমা খাতুন। এসময় নিজেদের ভূমিহীন ও হতদরিদ্র দাবি করে বক্তব্য রাখেন সেলিনা পারভীন, আরশাফ মোল্যা, মাহানাজ বেগম, আমেনা পারভীন, জহুর আলী, গৌরপদ মন্ডল প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীরা অভিযোগ করেন, ইউপি সদস্যের দাদী সালমা খাতুনসহ দুই চাচা সামছুর ও সেকেন্দার, চাচী চাচাত ভাইসহ স্থানীয় চিংড়ি ঘেরের মালিক সঞ্জয় বরকন্দাজ ও ব্যবসায়ী তুহিনসহ অনেক বিত্তবান সরকারি ভিডব্লিউবি ও রেশনকার্ডের তালিকাভুক্ত হয়েছে।

ইউপি সদস্য ও চেয়ারম্যানের নিকটাত্মীয় হওয়ার পাশাপাশি তাদের কাছের মানুষ হিসেবে পরিচিতদের অনেকে সরকারি ঘর বরাদ্দ পেয়েছে। অথচ সরকারি খাস জমিসহ রাস্তার পাশে বসবাস করেও তারা মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দের ঘর কিংবা ভিডব্লিউবি ও রেশনকার্ডের তালিকাভুক্ত হতে পারেনি।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে রেশমা খাতুন ও আমেনা পারভীন জানান, ত্রুটিপূর্ণ তালিকার বিষয়ে তারা ২০২২ সালের ১৩ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ করেছিলেন। দীর্ঘদিনেও কোনো প্রতিকার না পেয়ে গত ৫ জুলাই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। তবে কমিটি গঠিত হলেও অদ্যাবধি কোনো তদন্ত হয়নি দাবি করে তারা জানান হতদরিদ্র ও দুস্থ হওয়া সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে এই ৮৪ পরিবারকে যাবতীয় সরকারি সুবিধা বঞ্চিত রাখা হয়েছে।

নিজের দাদী, চাচা ও চাচাত ভাইদের নাম তালিকাভুক্ত হওয়ার বিষয়টি স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য রাশিদুল ইসলাম বলেন, দরিদ্র হওয়ায় তারা সরকারি সুবিধার আওতায় এসেছেন। এছাড়া হতদরিদ্র সেলিনাসহ কয়েকজনের নাম তালিকা থেকে বাদ দেয়ার বিষয়ে জানতে চাইলে বিষয়টি চেয়ারম্যান করেছেন বলে তিনি দাবি করেন। সব দরিদ্র আপনার পরিবারের মধ্যে পড়েছে কিভাবে জানতে চাইলে রাশিদুল ইসলাম ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী জানান, একই পরিবারের একাধিক কার্ড থাকলে তা বাদ দেয়া হয়েছে। তবে ভুলবশত একক কার্ডের সুবিধাভোগী সেলিনাসহ অন্যরা বাদ পড়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্ত কর্মকর্তা শ্যামনগর উপজেলা মহলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক জানান, তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অবিলম্বে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!