বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৮ দেশকে ভিসা-ফ্রি সুবিধা দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | পর্যটন খাতে আয় বাড়াতে ও আন্তর্জাতিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভিসানীতিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।

২৮টি দেশের নাগরিকদের ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা দিতে যাচ্ছে দেশটি।

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ভিসা-ফ্রি সুবিধায় ইরানে প্রবেশ করতে পারবেন সেসব দেশের নাগরিকরা।

এ সুবিধা শুধু বিমানের মাধ্যমে ইরানে প্রবেশকারীদের জন্য প্রযোজ্য হবে। স্থল সীমান্ত দিয়ে আসা যাত্রীদের ভিসা করেই ইরানে প্রবেশ করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ইরানে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধার তালিকায় থাকা ২৮ দেশ হচ্ছে – সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কিউবা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ব্রুনাই, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিসিয়া, তানজানিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও বেলারুশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, সংসদীয় ও প্রবাসী বিষয়ক ডেপুটি আলি রেজা বিগদেলি জানিয়েছেন, তালিকায় থাকা দেশের নাগরিকরা পর্যটক হিসেবে ইরান ভ্রমণে এলে তাদের ভিসার প্রয়োজন পড়বে না। এ ভ্রমণ সুবিধা ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

মন্ত্রিসভার নির্বাহী আদেশে ইরান সরকার নতুন এ ভিসানীতি গ্রহণ করেছে বলে জানান তিনি।

তিনি জানান, ভারতীয় নাগরিকরা এখন থেকে বিমানে পৌঁছালে ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। তবে স্থলপথে গেলে ভিসা করতে হবে তাদের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ মার্চ শুরু হওয়া ইরানি বছরের প্রথম আট মাসে দেশটিতে ৪৪ লাখ বিদেশি প্রবেশ করেছেন। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৫ শতাংশ বেশি।

তথ্যসূত্র: জিনহুয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১০

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১১

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৫

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৬

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৭

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১৮

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৯

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!