বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ আহত ২

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণে ২ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন- বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর এমদাদুল হক খান (৫৬) ও অন্য একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাজমুস শাহাদাত আলম (৩৮)।

শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহতরা জানান, তাদের বাসা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে। সন্ধ্যায় কারওয়ান বাজারে কাজ শেষ করে দুজন মোটরসাইকেল নিয়ে বাসার দিকে রওনা হন। পথে ফার্মগেট ফার্মভিউ মার্কেটে সামনে রাস্তায় তাদের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরে আঘাত লাগে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে আলরাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ফার্মগেট ফামভিউ সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে কয়েকজন জানান, উপর থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলে থাকা ওই দুজন আহত হন।

এদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!