বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ টাকার জন্য ভ্যানচালকের ঘুষিতে আরোহীর মৃত্যু; সেই ভ্যান চালক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পাঁচ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যান চালকের ঘুষিতে আরোহীর মৃত্যুর ঘটনায় পুলিশ ভ্যান চালক মনিরুজ্জামান মিন্টু (৩৮) কে নীলফামারী জেলার ডোমার থানার অন্তর্গত সোনারা ইউনিয়ন থেকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে পাঁচ টাকা ভ্যান ভাড়া নিয়ে বচসার জেরে মোমরেজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ভ্যান চালক মনিরুজ্জামান মিন্টু (৩৮) কে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ২২ মার্চ (বুধবার) দিনগত রাত সাড়ে ১০টায় নীলফামারীর সোনারা ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে সদর থানা পুলিশ।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ ও এসআই মোঃ হাসানুর রহমান।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ রোববার রাতে বল্লী বাজার থেকে ভ্যানে চড়ে মোচড়া গ্রামে যান মোমরেজুল ইসলাম। সেখানে পৌঁছে ভ্যান চালককে পাঁচ টাকা ভাড়া দেন তিনি। কিন্তু মনিরুজ্জামান মিন্টু আরও পাঁচ টাকা বেশি ভাড়া দাবি করেন। এসময় কাটাকাটির এক পর্যায়ে ভ্যান চালক মিন্টু ওই ব্যক্তিকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা মোমরেজুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত মোমরেজুলের ছেলে মোঃ নাজমুল হোসেন রাশেদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। #

২৪.৩.২০২৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১০

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১১

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১২

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৩

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

১৪

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

১৫

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

১৭

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

১৮

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

১৯

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

২০
error: Content is protected !!