বাংলাদেশ, শুক্রবার, ২২ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টিকটকে সম্পর্ক: বিবাহিত বান্ধবীকে বিয়ে করতে কলারোয়ায় সিলেটের সমকামী তরুণী

ডেস্ক রিপোর্ট: বিবাহিত বান্ধবীকে বিয়ে করতে প্রেমের টানে সাতক্ষীরায় ছুটে এসেছেন সিলেটের এক তরুণী। জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের জামালের মোড় সংলগ্ন বান্ধবীর বাড়িতে বিয়ের দাবি নিয়ে ওঠেন ওই তরুণী। শুধু তাই নয়, বিয়ের ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তারা। এ ঘটনার পর দু’জনকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের জামালের মোড় এলাকার আনিসুর রহমানের মেয়ে ও কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী রুবিনা খাতুন (২৫) এর সাথে সিলেটের গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে মহিমা খাতুন (২৩) এর টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে ইমোর মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়ান তারা, যা সমকামিতায় রূপ নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার (৩ জানুয়ারি) মহিমা খাতুন ব্রজবাকসা গ্রামের জামালের মোড় সংলগ্ন রুবিনাদের বাড়িতে এসে তাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেন। এবং তাদের বিয়ের ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকি দেন। এমন সময় রুবিনা খাতুন তার পরিবারকে বলে, মহিমাকে ছাড়া সে বাঁচবে না। সে তার স্বামীকে তালাক দেবে। এমন অবস্থায় তাদের নিয়ে বিপাকে পড়ে বিবাহিত তরণী রুবিনার পরিবার। এ ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। এলাকাবাসী ভীড় জমায় তাদের বাড়িতে।

এসময় মহিমা খাতুন বলে, তাদের সম্পর্ক উপরওয়ালা থেকে নির্ধারিত হয়ে এসেছে। তাই কোনো সমস্যা নেই। তারা বিয়ে করতে চায়।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের দুইজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাদের দুইজনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

১০

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

১১

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

১২

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১৩

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৫

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৭

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৮

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

২০
error: Content is protected !!